সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
রাজধানী
ধামরাইয়ে শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মাহিদুর রহমান মাহিম (১৯) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. মাহিদুর রহমান মাহিম ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, শিশুটি তার চার বছর বয়সী ছোট বোন ও সহপাঠী সাইমের সঙ্গে খেলতে মঙ্গলের বাড়ির পাশে যায়। এ সময় মাহিদুর শিশুটিকে ও তার সঙ্গীদের গাবল বিলের নিচু জমিতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

মো. নাজমুল হুদা খান বলেন, ‘সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় মাহিদুর রহমান মাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   শিশু ধর্ষণ   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close