বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      
শিক্ষা
নীলফামারীতে এক শূন্যপদে দুই শিক্ষক বদলি, কর্মস্থল নিয়ে জটিলতা
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বদলি পরিপত্রে স্পষ্ট নির্দেশনা থাকার পরও নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। একই শূন্যপদে উপজেলা পর্যায়ের বদলি আদেশের পর বিভাগীয় পর্যায় থেকে আন্তঃবিভাগ বদলি আদেশ জারি হয়েছে, পরিপত্র ও বিভাগীয় আদেশ মোতাবেক উপজেলার জারিকৃত বদলি আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার কথা থাকলেও শিক্ষকরা এখনো নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। 

গত ২০ আগস্ট নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নীলফামারী সদরের টুপামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলামকে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ জারি করা হয়। 

অন্যদিকে, ১৭ আগস্ট রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষকদের আন্তঃবিভাগ বদলি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ আগস্ট মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শূন্য পদে ফুলছড়ির এরেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরেক সহকারি শিক্ষক নুরুন্নাহার নূরীকে বদলির আদেশ দিয়েছেন রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আজিজুর রহমান (চলতি দায়িত্ব)।

বদলি পরিপত্র-২০২৬ ও বিভাগীয় বদলি আদেশে বলা হয়েছে, ‘শূন্যপদ সাপেক্ষে একই বিদ্যালয়ের একই শূন্য পদে উপজেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকের বদলি আদেশ জারি হলে বিভাগীয় পর্যায়ের জারিকৃত আদেশই বহাল থাকবে।’

এই নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় আদেশ কার্যকর হওয়ার পর একই শূন্যপদে উপজেলা পর্যায়ের আগের বদলি আদেশের কার্যকারিতা থাকার কথা নয়। 

কিন্তু অভিযোগ, উপজেলা পর্যায়ে বদলি হওয়া  শিক্ষক এখনো তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা বদলি কমিটির পক্ষ থেকেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এতে একদিকে যেমন বদলি প্রক্রিয়ার নিয়ম বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে প্রশাসনিক সমন্বয়হীনতার খেসারত দিতে হচ্ছে শিক্ষকদের। একই শূন্যপদে একাধিক বদলি আদেশ জারি হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষক ব্যবস্থাপনাতেও তৈরি হতে পারে জটিলতা।

এ বিষয়ে একাধিক শিক্ষকের অভিযোগ, বিভাগীয় আদেশ জারির পরও উপজেলা পর্যায়ের বদলি হওয়া শিক্ষকরা কীভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করছেন? তাদের যোগদান বহাল রাখার সিদ্ধান্ত কে নিয়েছে? আর বদলি পরিপত্রের স্পষ্ট নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা পালন করছে না।

এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বদলি কমিটির সদস্যসচিব জছিজুল আলম মন্ডল বলেন, ‘বস ইস অলয়েস রাইট’ উর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা করবেন সেটাই ঠিক তবে সমন্বয়েহীনতার কারণে বিষয়টি জটিল হয়ে পড়েছে।’ 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম (ভারপ্রাপ্ত) বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। এই সিদ্ধান্তের বিষয়ে উপজেলা বদলি কমিটি বলতে পারবে।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক শিক্ষক বদলি   নীলফামারী   বদলি পরিপত্র   শিক্ষক বদলি জটিলতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close