শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      
সাহিত্য
জন্মের আগের আলো
শাহেদ কায়েস
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম

আমার জন্মের আগে একটি আলো ছিল; 
কোনো সূর্য ছিল না তার।

অন্ধকার জলের ভেতর—
আমি তার হৃদস্পন্দন শুনে
ধীরে ধীরে মানুষ হচ্ছিলাম।                        

পৃথিবীতে এসে—
সেই আলোর নাম দিয়েছি মা।

আমি যত দূরে যাই—
একটি নদী তত উজানে ফিরে যায়,
রক্তের ভেতর খুঁজতে থাকে তার উৎস।

একদিন তার চুলে—
সাদা পাখিরা এসে বসে,
চোখের নিচে জমতে থাকে সন্ধ্যা।

তারপর কোনো এক সকালে
আলোটি আর থাকে না,
শুধু আমার শরীরের কোথাও—
একটি পুরোনো হৃদস্পন্দন জেগে থাকে।

আমি কান পাতি—
আমার ভেতরে এখনো
কেউ আমাকে জন্ম দিয়ে যাচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close