শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
রাধার পথে
তাপসী লাহা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম

সমান শব্দবন্ধসহ কবিতা লিখব,
সমান শব্দবন্ধসহ কবিতা লিখব।

আগুন হব একাধারে, আগুন রাঙা চোখে,
খড়কাই জলের ভেতর তুখোড় হিল্লোল তুলে,
পড়ে ফেলব তোমায় নরম তুলতুলে ভুলে,
শুধু তোমারই হবো নগণ্য ভুলে,
নগণ্য, ঘৃণ্য ভুলে।

খসে যাবে অরাত্রিক চাঁদ, অর্থ আর ভদ্রপাড়ার মৌতাত,
চিতায় তুলে প্রেয়সী হব, প্রেয়সী হব,
বিড়ালাক্ষী সজলে।

অশক্ত শরীর নিয়ে চলে যাব অনেক দূরে, দরজা-কপাট খুলে,
রাতের ভুলতিথি লেগে হুঁ হুঁ রাস্তার ডোগায়,
জনহীন, যানবাহনহীন—হোক যেমনই,
যেমনি হোক, শরীর ক্ষয়ের ভয়ে সব হেলা করে
চলে যাব, চলে যাব অশনাক্ত লাশের পরিচয়ে।

সাদা শাড়ির মতো মসৃণ সুখময় লালপেড়ে আবেগের শৃঙ্গারে
অসতী হব, অসতী হব ধূর্ত চোখের অবভাসে।

যারা হাসে, হাসুক আবার, তুমিও হেসে নিও,
খলছলছল জলঘরে বিমূঢ়ার অপচয়, বৃদ্ধা অপচয়।

রাধা হই প্রদত্ত অভিশাপে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close