শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      
সাহিত্য
দৃষ্টির অগোচরে যে সুখ
জান্নাতি আক্তার
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম

সহস্র হাজার বছর ধরে তাকিয়ে,
একদিন সব ঠিক হবে ভেবে—
কিন্তু দৃষ্টির অলক্ষ্যে যে সুখ,
তা পাতালের গভীরতাকেও পেরিয়ে গেছে।

যে পা শিশিরস্নাত ঘাসের কোমল স্পর্শ নিয়েছে,
যার দৃষ্টি আকাশসীমায় সৃষ্টিকর্তার অপার নৈপুণ্যে বিমোহিত,
তার চিত্ত তো প্রশান্তির ছায়ায় স্থির থাকার কথা।

যে শৈশব ফড়িংয়ের ডানায় ভর করে উড়েছে,
যে মন মায়ের ভালোবাসা পেয়েছে,
সে মন কোন সুদিনের প্রতীক্ষায় জীবন পরিমাপ করে?

আজি তো মোর সুখের দিন—
যে দিনে হাতছানি দেয় সবুজ ধানক্ষেত।
এ প্রভাতই তো মহাসুখের ক্ষণ,
যে প্রভাতে মিছিল নিয়ে আসে ভোরের পাখি।

তবুও কি, মন, তুমি হারিয়েছ তোমার ভারসাম্য?

আহা!

নাইবা দেখলাম ক্যানো ক্রিস্টালস, কলোম্বিয়া,
যার প্রতিটি ভাঁজে রঙের খেলা।
আমেরিকার সুউচ্চ অট্টালিকা—
কি যেন নাম তার?

নাইবা হলো জানা,
কী আসে যায়।

আজি তো মোর মন নৃত্যে ব্যাকুল
হিজল ফুলের বৃষ্টিধারায়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close