বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
সাহিত্য
কবিতা : চন্দ্রমুখী। । সৌম্য সন্দীপন
সৌম্য সন্দীপন
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম
সৌম্য সন্দীপন

সৌম্য সন্দীপন

এসো চন্দ্রমুখী মেয়ে,
জোছনার নরম রাতে
তোমার আঙুলে ঘাসফুলের আংটি পরিয়ে
আমি আমার সমস্ত অপেক্ষার
শেষ ঠিকানাটি লিখে দিই।

যে পথ ধরে কত সন্ধ্যা
একলা হেঁটেছি নির্জনতার পাশে,
সেই পথের ধুলো মুছে
তোমার পায়ের কাছে রেখে দেব
আমার সমস্ত না-পারা ভালোবাসা।

এসো
কোনো রাজপ্রাসাদ নয়,
শুধু দু’জনের জন্য
এক মুঠো আকাশ চাই;
যেখানে তোমার চোখের তারায়
আমি আমার হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজে নেব।

তারপর কোনো এক ভোরে
শিশিরভেজা ঘাসের ওপর দাঁড়িয়ে
তোমার হাতটা ধরে বলব
এতদিন যে প্রতিজ্ঞা বুকের ভিতর
বয়ে এনেছি,
আজ তার শেষ অধ্যায় তুমি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতা চন্দ্রমুখী   সৌম্য সন্দীপন   
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close