সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      
আন্তর্জাতিক
সিরিয়ায় গোলাবারুদের গুদামে বিস্ফোরণ, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে একটি সামরিক স্থাপনায় ধারাবাহিক বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আল-এইস শহরের কাছে একটি গোলাবারুদের গুদামে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।

সানা জানায়, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে একজন বেসামরিক ব্যক্তি বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে আহত হয়েছেন। আরও দুজন সাময়িকভাবে শ্বাসকষ্টে ভুগেছেন। বিস্ফোরণের এলাকা থেকে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরেকজন।

সিরিয়ার সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এবং তিনটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। অব্যাহত বিস্ফোরণের কারণে উদ্ধারকারী দলগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানান, তিনি ‘প্রচণ্ড বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। পরে বাড়ির ছাদে উঠে দূরে বড় ধরনের আগুনের শিখা দেখতে পান।

বিস্ফোরণের পর আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। ঘটনাস্থলের দিকে যাওয়া সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়া এখনো নিরাপত্তা ঝুঁকি থেকে পুরোপুরি বের হতে পারেনি। এর মধ্যেই দেশটিতে সামরিক ও অস্ত্রভান্ডারে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত বিস্ফোরণে ১১ জন নিহত হন। চলতি মাসের শুরুতে ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রভান্ডারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এর এক সপ্তাহেরও কম সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন।

সূত্র: আরব নিউজ 

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সিরিয়া   বিস্ফোরণ   আহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close