সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      
বিনোদন
ট্রোলারদের বিরুদ্ধে সালমান, পাশে দাঁড়ালেন ক্যাটরিনার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড তারকা সালমান খান ট্রলিং, বডি শেমিং এবং নারী তারকাদের নিয়ে পাপারাজ্জিদের ‘অনুপযুক্ত’ ছবি তোলার সমালোচনা করেছেন। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এ সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের প্রসঙ্গ তুলে এসব কথা বলেন তিনি।

সালমান বলেন, “কেউ সন্তান জন্ম দেওয়ার পর ওজন বাড়লে তাকে ট্রল করার কোনো কারণ নেই। সন্তান জন্মের পর সবারই ওজন বাড়ে। পরে কাজে ফিরলে তিনি আবার ফিট হয়ে উঠবেন। এই সময়ে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।”

সালমানের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই তাকে ‘পুকি’ বলে অভিহিত করছেন। কেউ লিখেছেন, ‘গ্রিন ফ্ল্যাগের যদি কোনো মুখ থাকত’; আবার কেউ সালমানকে উদ্দেশ করে লিখেছেন, ‘স্যালুট ভাই আপনাকে।’

অনুষ্ঠানে নিজের বয়স নিয়েও ট্রলিংয়ের জবাব দেন সালমান। তিনি বলেন, তার বয়স ৬০ বছর। সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র সময়ের মতো থাকা সম্ভব নয়। বয়স বেড়েছে বলে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হলেও তিনি সেসব নিয়ে মাথা ঘামান না।

একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে ক্যামেরার সামনে নিজের শার্ট ও টুপি খুলে ফেলেন সালমান। মুখের মেকআপও মুছে ফেলেন। এরপর নিজের ফিট শরীর দেখিয়ে ট্রোলারদের উদ্দেশে বার্তা দেন।

সালমান তার ভাই সোহেল খান ও অভিনেতা বরুণসহ অন্যদের নিয়েও অনলাইনে উপহাসের সমালোচনা করেন। তার ভাষ্য, অন্যকে নিয়ে ঠাট্টা বা কটাক্ষ করার আগে নিজের দিকে তাকানো উচিত।

পাপারাজ্জিদেরও কঠোর সমালোচনা করেন সালমান। অভিনেত্রীদের পেছন থেকে, শরীরের নির্দিষ্ট অংশের ছবি তোলা এবং সেগুলো নিয়ে ক্যাপশন দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের পরিবারের নারী সদস্যদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে জানান সালমান।

সালমান ও ক্যাটরিনার সম্পর্কের শুরু ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে। ২০১১ সালে ক্যাটরিনা এক সাক্ষাৎকারে সালমানকে তার প্রথম গুরুতর সম্পর্ক হিসেবে উল্লেখ করেছিলেন। ২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হয় ক্যাটরিনার। গত বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তান, ছেলে ভিহান, জন্ম নেয়।


সূত্র: এনডিটিভি


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সালমান-ক্যাটরিনা   কটাক্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close