মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে তালা ভেঙে মন্দিরে চুরি, গহনা ও দানবাক্সের টাকা লুট
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কে অবস্থিত শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মন্দিরের সভাপতি পরেশ কুমার আচার্য ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা চোর বা চোরের দল মন্দিরের সেবাখোলার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পূজা-অর্চনায় ব্যবহৃত বিভিন্ন কাঁসা ও পিতলের সামগ্রী, দেবীর স্বর্ণালংকার, রুপার সামগ্রী, নুপুরসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়া মন্দিরে থাকা তিনটি দানবাক্স ভেঙে সেগুলোতে থাকা নগদ টাকাও চুরি করা হয়।

স্থানীয় বাসিন্দা বিপ্লব খাস্তগীর বলেন, চুরির সময় মন্দিরের বিভিন্ন স্থানে তছনছ ও ভাঙচুর করা হয়েছে। এতে কয়েকটি প্রতিমারও ক্ষতি হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   মন্দিরে চুরি   লুট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close