মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
আমিরাবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসির জরুরি সভা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে আমিরাবাদ ইউনিয়নের বিশিষ্টজনদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় ইউনিয়নে চুরি, ডাকাতি ও মাদক কারবার নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একটি কার্যকর প্রতিরোধ কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মুক্তার হোসেন, মিনহাজ উদ্দিন, সাইফুল ইসলাম, আবুল কালাম, খলিলুর রহমান, মো. মারুফ, ফাহাদ চৌধুরী, খোকন সুশীল, আতাউর রহমান মাসুদ, মোহাম্মদ মিজান, নুর মিনহাজ ও খলিমুল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আমিরাবাদ   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ   ওসির জরুরি সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close