মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      
দেশজুড়ে
খাগড়াছড়িতে নবনির্মিত দুই স্থাপনার উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুনপাড়া মসজিদ ভবন ও তপ্ত মাস্টারপাড়া ধলিয়া খালের ওপর নবনির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক প্রকল্প দুটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্প দুটির মধ্যে নতুনপাড়া মসজিদ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে, ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১৪৮ দশমিক ৮৫ মিটার দীর্ঘ তপ্ত মাস্টারপাড়া সেতু।

প্রকল্প দুটির নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মসজিদ ভবন নির্মাণে মেসার্স মং কনস্ট্রাকশন এবং সেতু নির্মাণে মেসার্স শাহজালাল কনস্ট্রাকশন কাজ করেছে।

উপকারভোগীরা জানান, তপ্ত মাস্টারপাড়া ধলিয়া খালের ওপর সেতুটি নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় এলাকার মানুষের চলাচলে সুবিধা হবে।

অন্যদিকে, নবনির্মিত মসজিদ ভবনে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য উন্নত পরিবেশ তৈরি হওয়ায় এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   নবনির্মিত স্থাপনার উদ্বোধন   ভূমি প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close