মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
উল্লাপাড়ায় ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৬ গ্রাম হেরোইনসহ মো. ইসাহাক আলী (২২) নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১২-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস) অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কামারপাড়া গ্রামের এসআরবি-১২ সদর দপ্তরের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৬ গ্রাম হেরোইনসহ মো. ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসাহাক আলী রাজশাহীর গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসাহাক দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   মাদক সরবরাহকারী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close