মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
আইন-আদালত
নারী ও শিশু নির্যাতন মামলার বিচার নির্ধারিত সময়ে শেষ না হলেও মামলা বাতিল নয় : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ২৩.০৯.২০২৬ ১১:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী ও শিশু নির্যাতন মামলার বিচার ১৮০ কার্যদিবসের মধ্যে শেষ না হলেও সংশ্লিষ্ট মামলা বাতিল বা বিচারিক কার্যক্রম বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনে নির্ধারিত ১৮০ দিনের সময়সীমা অতিক্রম করলেও মামলার বিচার চালিয়ে যেতে আইনগত কোনো বাধা তৈরি হয় না।

‘মো. সাইফুল ইসলাম ওরফে পাভেল বনাম রাষ্ট্র’ মামলার রায়ে হাইকোর্ট এ পর্যবেক্ষণ দেন। ইডেন কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জারি করা রুল খারিজ করে ২০২৩ সালের ৭ জুন বিচারপতি কে. এম. কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টির পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে না পারার কারণে কোনো মামলার বিচারিক কার্যক্রম বন্ধ বা স্থগিত করার সুযোগ নেই। এই সময়সীমা ট্রাইব্যুনালের জন্য একটি নির্দেশনা হিসেবে নির্ধারিত, তবে তা বাধ্যতামূলক নয়।

আদালত আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ করতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের দায়িত্ব রয়েছে। তবে ১৮০ দিন পেরিয়ে গেলেই মামলা অকার্যকর হয়ে যাবে—আইনে এমন কোনো বিধান নেই। একইভাবে সময়সীমা অতিক্রমের কারণে বিচারপ্রক্রিয়া বাতিল বা স্থগিত করারও সুযোগ নেই।

রায়ে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২০ ও ৩১ক ধারায় নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হলে মামলার কী ধরনের আইনগত পরিণতি হবে, সে বিষয়ে বাতিল বা স্থগিতের কোনো বিধান রাখা হয়নি। ফলে সময়সীমা পার হলেও মামলার বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মামলায় পাভেলের পক্ষে আইনজীবী ছিলেন এম. এইচ. রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শফিকুজ্জামান (রানা)। হাইকোর্টের মূল রায়টি লিখেছেন বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  নারী ও শিশু নির্যাতন   মামলা   হাইকোর্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close