মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
গভীর রাতে পরিচ্ছন্নতা তদারকিতে মাঠে শ্রীমঙ্গল পৌর প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে রাতেও চলছে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম। শহর যখন নীরব ও কোলাহলমুক্ত, তখন গভীর রাতে সড়কে নেমে সেই কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নৈশকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পৌর প্রশাসককে শহরের বিভিন্ন সড়কে হেঁটে হেঁটে বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করতে দেখা যায়। এ সময় তিনি রাতের দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের কাজের অগ্রগতি দেখেন।

শ্রীমঙ্গলকে একটি পরিচ্ছন্ন ও আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও। একই সঙ্গে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম।

গভীর রাতে পৌর প্রশাসনের এমন সরেজমিন তদারকিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক তদারকি অব্যাহত থাকলে শ্রীমঙ্গলের পরিবেশ ও সৌন্দর্য আরও উন্নত হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল পৌর প্রশাসক   পরিচ্ছন্নতা তদারকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close