বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      
দেশজুড়ে
কাউনিয়ায় কীটনাশক পানে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে ওমর ফারুক (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওমর ফারুক উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। তিনি আলোচিত আজিজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা জটিলতা ও মনোমালিন্যের কারণে প্রায় এক সপ্তাহ আগে ওমর ফারুকের স্ত্রী মুক্তা বেগম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকায় বাবার বাড়িতে চলে যান। এর মধ্যে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে নিজ বসতঘরে ঘাস মারার ওষুধ (কীটনাশক) পান করেন ওমর ফারুক।

বিষয়টি প্রথমে পরিবারের সদস্যদের কাছে গোপন ছিল। পরে বুধবার ভোর ৩টার দিকে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

কাউনিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, স্ত্রী ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কাউনিয়া   কীটনাশক পান   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close