মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আশিক মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডোমার পৌর এলাকার ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার মো. হামিদুল ইসলামের ছেলে। সে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবরে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়াশোনা শেষে আশিক মিয়া বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আসগর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   নীলফামারী   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close