মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
জাতীয়
চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কমিশন আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন প্রথমে একটি তারিখ নির্ধারণ করলেও পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর জানিয়েছে, আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শুরু ও শেষ করা হবে।

রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনা করেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে এবং মোট কত টাকা ব্যয় হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে জানায়নি বলে জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে নির্বাচন কমিশন সম্ভাব্য হিসাব দিয়েছে বলে জানান মীর শাহে আলম। এ অর্থের ব্যবস্থা সরকার রেখেছে বলেও জানান তিনি।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। এ দুই নির্বাচনেই মূলত বেশি খরচ হবে। বাকি ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে ব্যয় তুলনামূলক কম হবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের সময়সূচি নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে। স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নিয়েছেন এবং প্রয়োজন হলে আবারও বৈঠক হবে।

তিনি জানান, নির্বাচন কমিশন চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সেখানে সরকারের প্রতিনিধিরাও থাকবেন।

স্থানীয় সরকার নির্বাচনের শুরু কবে হবে—এ বিষয়ে সরকারের কোনো নির্দিষ্ট প্রস্তাব নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কবে থেকে শুরু ও শেষ হবে, সেটি কমিশনই ঠিক করবে। সরকারের প্রত্যাশা, চলতি অর্থবছরের মধ্যেই নির্বাচনগুলো শেষ করা হবে।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  চলতি বছর   স্থানীয় নির্বাচন   প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close