মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
হোমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম দক্ষিণ মনিপুর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে চার্জার লাইটে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাজমুল। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক নাজমুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তরুণ স্কুলশিক্ষক নাজমুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হোমনা   বিদ্যুৎস্পৃষ্ট   স্কুলশিক্ষকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close