মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, আটক মা-মেয়ে
রাজিউল হাসান পলাশ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিক কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করেছে পুলিশ।

নিহত কাজী সাঈম চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ের সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আজ সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে সাঈমের প্রেমিকা ও তার মাকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close