বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
ধামইরহাটে সরকারি জায়গা দখলের চেষ্টা রুখে দিল প্রশাসন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ইজারাভুক্ত হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে প্রশাসন। সরকারি খাস জমি দখল করে স্থাপনার চেষ্টা করলে তা গুড়িয়ে দিয়ে অভিযুক্তকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সতর্কও করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জমি দখলের চেষ্টা করলে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়।

জানা যায়, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন পলাশবাড়ী হাট-বাজারের পেরিফেরিভুক্ত খাস জমির গলি দিয়ে ক্রেতা ও স্থানীয় যাতায়াত করতো। সেখানে আইন অবজ্ঞা করে হাটের ক্রেতা ও সাধারণ জনগনের চলাচলের জায়গা দখল করে দোকান ঘর নির্মানের চেষ্টা করে ওই এলাকার আতাউর রহমান ও তার ছেলে রিফাত হোসেন। 

বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় অবৈধভাবে ঘর নির্মান বন্ধ করে দেন। 

এ সময় তিনি আইনের প্রতি সকলকে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন ২০২৩ এর ১০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া খাস জমির উপর হাট-বাজারের সম্পত্তিতে কোনোভাবে দোকান-পাট বা স্থাপনা নির্মান করা যাবে না।’

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের এমন আইনসিদ্ধ পরামর্শ ও নির্দেশনায় অভিযুক্ত আতাউর রহমান ও তার ছেলে রিফাত তাদের ভুল বুঝতে পেরে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাট   সরকারি জায়গা   দখল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close