বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় রুনা খাতুন (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় প্রধান আসামি মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালত, রাজবাড়ীর বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিলন পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে, এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশ তার বাড়ির উঠান থেকে পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক বুধবার এ রায় ঘোষণা করেন।

এদিকে রায় ঘোষণার পর মামলার বাদী রায়হান বিশ্বাস ন্যায়বিচার পাননি বলে দাবি করেন। তিনি বলেন, এ আসামির মৃত্যুদণ্ডের আশা করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব আলী খান জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় তিন আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে মিলনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   প্রবাসীর স্ত্রী হত্যা মামলা   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close