বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় চার সহস্রাধিক গাছের চারা বিতরণ
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় যুব নারী সামাজিক এসোসিয়েশনের আয়োজনে উলাসী সৃজনী সংঘের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ সব চারা বিতরণ করা হয়।

উপজেলার আজিমনগর, ঘারুয়া, চান্দ্রা, কাউলীবেড়া ইউনিয়নে ১ হাজার ৪৪০ সদস্যদের মাঝে ৪ হাজার ৩২০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। 

আয়োজিত অনুষ্ঠানে স্ববল প্রকল্পের কো-অর্ডিনেটর মোখলেশুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে গাছের চারা তুলে দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা, নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
 
উল্লেখ্য, ফরিদপুরের সদর, বোয়ালমারী ও ভাঙ্গায় তিনটি উপজেলায় ৪ হাজার ১১০ জন সদস্যদের মাঝে ১২ হাজার ৩৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   চারা   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close