ডেমক্রেসিওয়াচের রংপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এনজিও ফোরাম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৬’-র সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী। ডেমক্রেসিওয়াচের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী শামীমা আক্তার ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের কো-কনভেনর বেলাল আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ নূরুন নবী যুগল ও এমঅ্যান্ডই কো-অর্ডিনেটর মাহমুদ হাসান তালুকদার। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে বিভিন্ন মতামত দেন।
প্রধান অতিথি বলেন, ‘জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রথমে নিজ নিজ পরিবারকে এর আওতায় আনতে হবে। পরিবার থেকে এর প্রভাব সমাজে ছড়িয়ে পড়লে বৈষম্য নিরসন ও দেশের সেবায় কাজ করা সহজ হবে।’
কেকে/এআই