বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহী নগরীতে ১৬ ককটেল ও চার পেট্রোল বোমা উদ্ধার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৭:২৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় একটি আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তালপুকুরিয়া সিটিহাট-কামালচত্বর পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের একটি আমবাগানের ভেতর পুঁইশাকের ক্ষেতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এ সব বস্তু উদ্ধার করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর  মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বুধবার দুপুরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় তল্লাশি চালিয়ে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা বস্তুগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ সব ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি র‌্যাব।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ককটেল   পেট্রোল বোমা   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close