বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্সের নিয়মনীতি অমান্য করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

অভিযান সূত্রে জানা যায়, বালিজুড়ী বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারের ‘বন্ধু মেডিকেল হল’ এবং ‘পপুলার ফার্মেসি’-তে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।

পরবর্তীতে ড্রাগ অ্যাক্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক সরকারি নিয়মনীতি না মানার অপরাধে বন্ধু মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযান পরিচালনাকালে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনকে কারিগরি সহায়তা প্রদান করেন জামালপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট) রনী চন্দ্র গোপ। এ সময় মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। কিছু অসাধু ব্যবসায়ী নিয়মনীতি না মেনে এ ব্যবসা পরিচালনা করছেন। জনস্বার্থে এবং মাদারগঞ্জের ফার্মেসিগুলোতে ওষুধের গুণগত মান বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   মেয়াদোত্তীর্ণ ওষুধ   বিক্রি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close