বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না : খোকন তালুকদার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘দেশে ফ্যাসিস্টদের আবার হুমকি ধামকি শুরু হয়েছে, প্রশাসনের উপর আঘাত শুরু হয়েছে। আবার সেই বোমের সাউন্ড, গাড়ি পোড়ানো শুরু হয়ে গেছে। আমরা বলে দিতে চাই এ সব ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথি বক্তব্যে খোকন তালুকদার আরো বলেন, ‘এ বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের বিদায় করেছেন। এখন আবার যারা এ দেশের স্বাধীনতা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা মনে করি বাংলাদেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে বিরোধী দল আছে তাদের বলে দিতে চাই ১৭ বছর রাজপথে যুদ্ধ করেছেন আপনাদের মুরুব্বীরা জীবন দিয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা জীবন দিয়েছে, কারাবরণ করেছে, সারাদেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত ছিল। আজকে বিএনপি সরকার গঠন করেছে ছয় মাস হতে পারে নাই, এখনই রাজপথে হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন।’
 
এনসিপি নেতাদের উদ্দেশ্যে খোকন তালুকদার বলেন, ‘এনসিপি নেতারা তারেক রহমানের সম্বন্ধে যেভাবে বলছে তাতে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের কর্মীরা যদি মাঠে না থাকে আপনাদেরকে বাড়ি থেকে টেনে এনে এ বাংলার মাটিতে পুঁতে রাখবে আওয়ামী লীগ। আজকে জাতীয়তাবাদী দলের কর্মীরা আছে বলেই বড় বড় কথা বলার সুযোগ পান, রাস্তায় বড় বড় গলাবাজি করেন। মনে করেন এ জাতীয়তাবাদী শক্তি থাকতে আওয়ামী লীগ আর ফিল্ডে নামতে পারবে না।’
 
বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   অরাজকতা   আওয়ামী লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close