বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      
দেশজুড়ে
নীলফামারীতে নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মানের কারিগরী সহযোগিতায়, সুইজারল্যাণ্ড দূতাবাস, কানাডিয়ান হাই কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় সভার আয়োজন করে ডেমক্রেসিওয়াচ। 

সংস্থাটির বাস্তবায়িত ‘জেণ্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং)’ প্রকল্পের আওতায় নীলফামারী জেলা নাগরিক প্লাটফরমের সদস্যরা এতে অংশ নেয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। এ সময় জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক মো. আকতার-উল আলম রাজুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম আলী, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মো. মিল্লাদুর রহমান মামুন, দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক মো. শীষ রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আখতারুল আলম, জেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আলী, জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নীলফামারী সদর থানার নারী ও শিশু সুরক্ষা ডেক্স ইনচার্জ বিউটি রানী রায়, জেলা নাগরিক প্লাটফরর্মের সদস্য দৌলত জাহান ছবি, মো. শফিকুল আলম, রুমানা বেগম, মল্লিকা রাণী রায়, মো. মর্তুজা ইসলাম প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায় এবং প্রকল্পের পরিচিতি ও অর্জনের চিত্র তুলে ধরেন ডেমক্রেসিওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ সমন্বয়কারী মো. আব্দুস সালিম। 

সভা পরিচালনা করেন ডেমক্রেসিওয়াচের দিনাজপুর জেলা সমন্বয়কারী মো. সাইদুর রহমান শহিদ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   নাগরিক সেবা   মতবিনিময়   সভা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close