বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী আলিয়া মাদরাসা মাঠ রক্ষায় সভা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম

নীলফামারী আলিয়া মাদরাসার মাঠ রক্ষার দাবিতে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মড়ালসংঘ মিলনায়তনে এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল মান্নান, মো. বাদশা আলমগীর, মো. ইয়াছিন আলি, নীলফামারী জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি মো. ফরহানুল হক, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি মো. মাহবুবুল আলম টুলু, সমাজসেবক মো. মোসলেম
উদ্দীন, নীলফামারী প্রেস ক্লাবেক সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাংবাদিক মীর মাহমুদুল হাসান আস্তাক, দীপক আহমেদ, সমাজসেবক মো. মিজানুর রহমান লিটু।

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতায় শিক্ষার প্রসারে ১৯৬৬ সালে প্রতিষ্ঠানটি গড়ে তুলে এলাকাবাসী। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার পাশপাশি বিকালে প্রতিষ্ঠানের মাঠে এলাকার শিশুরা খেলাধুলা করে আসছিল। একই সঙ্গে এলাকার মানুষের মৃত্যু হলে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি মাদরাসা কর্তৃপক্ষ এলাকার মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা উপেক্ষা করে বন্ধ করে দিয়েছে শিশুদের খেলাধুলা। সম্প্রতি এ মাঠ সংকুচিত করে দোকান-ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। 

বক্তারা এর প্রতিবাদ জানিয়ে মাঠ উন্মুক্ত রাখার দাবি জানান। এ ছাড়া সদ্য গঠিত মাদরাসার কমিটিতে এলাকার কোনো সদস্য না রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

সভায় জনস্বার্থে মাঠ রক্ষায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী আলিয়া মাদরাসা   মাঠ   রক্ষা   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close