বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবরদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা বাগান এলাকায় দুঃসাহসিক অভিযানে ৩২ হাজার শলাকা অবৈধ ভারতীয় সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেস্বর) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

এর আগে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন সীমান্তবর্তী কমলগঞ্জ থানার শিংরাউলী (ঈদগাঁ টিলা) এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভারত সীমান্ত পার করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের একটি বড় চালান নিয়ে আসা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মাঠে নামে পুলিশ। ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকার মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাঁচা রাস্তায় ওত পেতে থাকে পুলিশের বিশেষ টিম।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন সবুজ রঙের প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ গতিরোধ করার সংকেত দেয়। সংকেত পেয়ে চালকের আসনে থাকা জাহাঙ্গীর গাড়ি থামিয়ে নেমে দ্রুত চম্পট দেওয়ার চেষ্টা চালায়। তবে পুলিশ সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দিয়ে তাকে ঘটনাস্থলেই কাবু করে।

পরবর্তী স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। গাড়ির পেছনের সিটে পলিথিনে অত্যন্ত সুকৌশলে মোড়ানো ৮টি বড় কার্টুন থেকে উদ্ধার করা হয় নামীদামি ব্র্যান্ডের মোট ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেট। এ ছাড়া অবৈধ এ কাজে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭’ নম্বরের হালকা সবুজ রঙের প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছে আন্তর্জাতিক সীমান্ত পার করে সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এ সব সিগারেট দেশে এনে বাজারজাত করার চেষ্টা করছিল সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ভারতীয় সিগারেট জব্দ   চোরাকারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close