বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
বড়গাছীতে তিন হাজার তাল ও দেবদারু বীজ বপন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে তিন হাজার তাল ও দেবদারু বীজ বপন করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় যুবসমাজকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এ বীজ বপন ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বড়গাছী ইউনিয়নের বড়গাছী গ্রামের বিভিন্ন রাস্তার পাশের খোলা ও অনাবাদি জায়গায় বীজ বপন করা হয়। বড়গাছী কৃষক ঐক্য সংগঠন, বড়গাছী নারী উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বারসিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় কৃষক, যুবসমাজ, নারী সংগঠনের সদস্য, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

আয়োজকেরা বলেন, তালগাছ গ্রামীণ পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এটি মাটির ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল তৈরিতে ভূমিকা রাখে। পাশাপাশি তাল থেকে খাদ্য ও নানা উপকরণ পাওয়া যায়। তাই তালগাছের সংখ্যা বাড়াতে পরিকল্পিতভাবে বীজ বপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গ্রীন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি মোছা. রহিমা বেগম বলেন, ‘আগের তুলনায় বিভিন্ন এলাকায় তালগাছের সংখ্যা কমছে। নতুন করে তালবীজ রোপণের মাধ্যমে ভবিষ্যতে সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব।’

বড়গাছী কৃষক ঐক্য সংগঠনের সভাপতি মো. আব্দুল জাব্বার বলেন, ‘রাস্তার পাশ ও অনাবাদি জায়গায় তালবীজ রোপণের পাশাপাশি এগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের দায়িত্ব নিতে হবে।’

বারসিকের প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বরেন্দ্র অঞ্চলে ১০ লাখ বীজ ও চারা রোপণের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে বড়গাছীতে এক হাজার তালবীজ ও দুই হাজার দেবদারু বীজ বপন করা হয়েছে। স্থানীয় জনগণকে এ সব গাছের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বড়গাছী   তাল   দেবদারু   বীজ   বপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close