বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগ, ৭ জনের সাজা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রোগী ও স্বজনদের বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবি-৫। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তারা হলেন সুজন পলান, মো. সানি, বাবু দাশ, আহমদ আলী, মোছা. সিমা, তৌহিদা তানজিম ও মোছা. রিনা পারভিন।

এসআরবি-৫ জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। অভিযোগ রয়েছে, তারা রামেকের বহির্বিভাগ ও আশপাশে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ও দ্রুত সেবা দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের প্রভাবিত করতেন। পরে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, ‘বিভিন্ন জেলা থেকে আসা অসহায় রোগী ও স্বজনদের টার্গেট করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এসআরবি-৫-এর উপঅধিনায়ক মেজর মঞ্জুরুল কবির পিয়াল বলেন, ‘রোগী ও স্বজনদের হয়রানি, প্রতারণা এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রামেক   রোগী   অভিযোগ   সাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close