বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
চট্টগ্রামে পুলিশের জালে ১৩ মামলার আসামি বালু সাইফু
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১৩ মামলার আসামি মো. সাইফুদ্দীন প্রকাশ বালু সাইফুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও ভাঙ্গাপুল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফু ওই এলাকার মৃত নুরুচ্ছফা মেম্বারের ছেলে। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের পটিয়া উপজেলা শাখার সাবেক সহ-সম্পাদক।

পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে বিস্ফোরক, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক পরোয়ানা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   পুলিশ   মামলা   আসামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close