বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলায় এক দরিদ্র কৃষকের প্রায় ৭০০টি কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ফলন্ত কলাবাগানটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক নূর মোহাম্মদ। এ ঘটনায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ (৩৬) সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি লুৎফর রহমানের ছেলে। উপজেলার গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে প্রায় ৭০০টি কলাগাছ নিয়ে বাগানটি গড়ে তুলেছিলেন তিনি।

কৃষক নূর মোহাম্মদ জানান, এনজিওসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমে তিনি কলাবাগানটি গড়ে তোলেন। অধিকাংশ গাছেই থোড় এসেছিল এবং কাঁচা কলা ধরেছিল। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাগানের সব কলাগাছ কেটে ফেলে পালিয়ে যায়।

বুধবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয়দের জানান এবং বুধবার বিকালে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন।

কৃষক নূর মোহাম্মদ বলেন, ‘দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এ বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, কাঁচা কলা ঝুলছিল। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের আশা করেছিলাম। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   কলাগাছ   দরিদ্র   কৃষক   স্বপ্নভঙ্গ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close