বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ১০:১৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আবাসিক বাসার গ্রিল থেকে একটি দুর্লভ প্রজাতির ‘আইড ক্যাট স্নেক’ (Eyed Cat Snake) উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার হবিগঞ্জ রোডের রহমান বোর্ডিংয়ের পেছনের একটি আবাসিক বাসার গ্রিলে বিষহীন এ সাপটি পেঁচিয়ে থাকতে দেখেন গৃহবাসীরা। 

আতঙ্কিত হয়ে তারা বিষয়টি স্থানীয় কানন দেবকে জানান। পরে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করে নিশ্চিত হন এটি একটি বিরল প্রজাতির ‘আইড ক্যাট স্নেক’। পরবর্তীতে সাপটিকে নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়।

উদ্ধারের পর সাপটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 

ফাউন্ডেশনের তথ্যমতে, ক্রমাগত বন উজাড়, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং বনাঞ্চলে মানুষের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের কারণে বন্যপ্রাণীরা খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়ে লোকালয়ে চলে আসছে। লোকালয়ে আসার পর অনেক প্রাণী মানুষের আঘাত কিংবা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে।

এ পরিস্থিতিতে বন্যপ্রাণীর ক্ষতি না করে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল অথবা বন বিভাগকে খবর দেওয়ার জন্য শ্রীমঙ্গলের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বসতঘর   আইড ক্যাট স্নেক   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close