বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      বোয়িংয়ের আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ      দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
বাউফলে বিএনপি নেতাকে যুবলীগ নেতার হুমকি, থানায় জিডি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ দেওয়ায় বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান বাউফলের বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বগা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল হোসেন এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমানের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। পাশাপাশি তথ্য অধিকার আইনের আওতায় তথ্য পাওয়ার জন্য আবেদন জানান। এ কারণে প্যানেল চেয়াম্যান জামাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমান ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বিএনপি নেতা আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখান।

এ বিষয়ে বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইউনিয়ন পরিষদের নিয়মমাফিক কাজ পরিচালনা করা হচ্ছে, এখানে কোনো অনিয়ম হয়নি। রাজনীতি ও ব্যক্তিগত আক্রোশ থেকে বিভ্রান্তি ছড়াতে থানায় এ জিডি করা হয়েছে।’

এদিকে অভিযোগকারী বিএনপি নেতা আনিছুর রহমান জানান, বিবাদীদের অব্যাহত হুমকিতে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনার পর সোমবার (২১ সেপ্টম্বর) বাউফল থানায় জিডি (জিডি ডাইরি নং ১০৫০) করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাউফল   বিএনপি   নেতা   যুবলীগ   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close