বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শিবচর  উপজেলার কুতুরপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সরকার নির্ধারিত ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের দাম ১ হাজার ৫০ টাকা হলেও কুতুরপুর বাজারে সেই সার ১ হাজার ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বাজারের মেসার্স মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ‘প্রতি বস্তা ডিএপি সার ৩০০ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছিল। তাছাড়া কুতুরপুর ইউনিয়নের সার অন্য ইউনিয়নের ওই ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বিক্রি করেছে। যা রীতিমত অপরাধ। তাই মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজে ১ লাখ টাকা জরিমানা করে তাকে সর্তক করা হয়েছে। কৃষক ও ভোক্তাদের স্বার্থে আমাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অতিরিক্ত দাম   সার বিক্রি   ব্যবসায়ী   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close