বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
জুমের ধানখেতে বন্য শুকরের আক্রমণে বাবা-মেয়ে আহত
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানের থানচি উপজেলায় জুমের ধানখেতে বন্য শুকরের আক্রমণে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে থানচি উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোয়াইক্ষ্যং মৌজার নিলট ম্রো পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা দালো ম্রো (৪৫) ও তার মেয়ে সাংতম ম্রো (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দালো ম্রো ও তার মেয়ে সাংতম ম্রো প্রতিদিনের মত ধানখেতে কাজ করছিল এ সময় হঠাৎ জুমের ধানক্ষেতে একঝাঁক বন্য শুকর ঢুকে পড়ে। পরে বাবা ও মেয়ে মিলে বন্য শুকরগুলো তাড়াতে গেলে হঠাৎ শুকরগুলো তাদের ওপর আক্রমণ করে, এতে বাবা-মেয়ে দুজনই গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা.হাসিবুর রহমান তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য বান্দরবান
সদর হাসপাতালে প্রেরণ করে।

প্রসঙ্গত, প্রতিবছরই পাহাড়ে জুমের ধান পাকতে শুরু করলে বিভিন্ন দুর্গম এলাকায় বন্য শুকরের উপদ্রব বেড়ে যায় আর তাদের প্রতিরোধ করতে গেলে বন্য শুকরের দল জুমচাষীদের আক্রমন করে গুরুত্বভাবে জখম করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  থানচি   জুম   ধানখেত   বন্য শুকর   আক্রমণ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close