শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      
দেশজুড়ে
কাবাডিতে পটুয়াখালী জেলায় প্রথম দশমিনার আরিফ সিকদার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় পটুয়াখালী জেলায় প্রথম হয়েছেন দশমিনা উপজেলার মো. আরিফ হোসেন সিকদার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

‘মাদক ত্যাগকরি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি’— প্রতিপাদ্যে বাংলাদেশ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ আয়োজন করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে দশমিনা থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাবাডি দলের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আরিফ হোসেন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে পটুয়াখালী জেলার শহিদ মিনার সংলগ্ন মাঠে জেলা পর্যায়ে খেলার আয়োজন করা হয়।  খেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত কাবাডি খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে দশমিনা উপজেলায় আরিফ হোসেন সিকদার প্রথম হন। তিনি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।

মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে তরুণ-তরুণীদের অংশগ্রহণে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দশমিনা উপজেলার আরিফ হোসেন সিকদার প্রথম হন। তাকে বিভাগীয় পর্যায়ে খেলার জন্য জেলা থেকে পাঠানো হবে। জাতীয় পর্যায়ে সফল হলে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্রীড়া বিষয়ে সকল প্রকার সুযোগ সুবিধা পাবে।’

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দশমিনা উপজেলার সেরা খেলোয়াড় আরিফ হোসেনকে অভিনন্দন। বিভাগীয় পর্যায়ে খেলায় দশমিনা থানা পুলিশ তার পাশে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, জেলায় প্রথম হওয়া খেলোয়াড় আরিফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহনের জন্য তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়া প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাবাডি   পটুয়াখালী   দশমিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close