বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
হাসাইল-বানারী ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় হাসাইল মন্দির থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ জামান এপোলো।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘসময় পানি জমে থাকায় সড়কটির স্বাভাবিক ব্যবহারও ব্যাহত হয়।

এলাকাবাসীর দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি সড়কে জলাবদ্ধতা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

এমএ জামান এপোলো বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি সঠিকভাবে সম্পন্ন হলে স্থানীয়দের চলাচলে ভোগান্তি অনেকটাই কমবে।’

স্থানীয় বাসিন্দারা ড্রেন নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাসাইল-বানারী ইউনিয়নের এ সড়কের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা নিরসন হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মুন্সিগঞ্জ   ড্রেন নির্মাণ   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close