বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে আটকা অজগর অক্ষত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ১:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে পেঁচিয়ে আটকা পড়া একটি বড় অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জাল কেটে সাপটিকে উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হাইল হাওরের উকুলবেড়ির বিলে জেলে রুমন মিয়ার মাছ ধরার জালে অজগরটি পেঁচিয়ে আটকা পড়ে। সকালে বিষয়টি দেখতে পেয়ে রুমন মিয়া স্থানীয় সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান।

পরে তাহের আলী সব্দর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছ ধরার জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়। এতে সাপটি অক্ষত থাকে এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।

পরে উদ্ধার করা অজগরটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   অজগর অক্ষত উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close