শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
রাউজানের উরকিরচরে আগুনে পুড়ল চার দোকান, ক্ষতি ৩০ লাখ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়ারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ইসমাইল আজিজের মুদিদোকান, মাহবুব আলমের মুদিদোকান, রতনের স্টেশনারি দোকান এবং আবদুল বাসেকের টিভি-ফ্রিজ মেরামতের দোকান পুড়ে যায়। দোকানগুলোতে থাকা নগদ টাকা, স্টেশনারি সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন মালামালও পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, হারুন স্টোরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ইসমাইল স্টোর ও হারুন স্টোরসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুহাম্মদ ইসমাইল আজিজ বলেন, ‘রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখি, ততক্ষণে আমার দোকানের অধিকাংশ পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ব্যবসায়ী মাহবুব আলমের দাবি, তার দোকানে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা, রতনের দোকানে ৪ থেকে ৫ লাখ টাকা এবং আবদুল বাসেকের দোকানে ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব নয়।’


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আগুন   ক্ষতি   রাউজান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close