বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
জাতীয়
শান্তি ও নিরাপত্তায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ জোর দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশ রেজল্যুশন ১৩২৫-এর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শান্তি ও নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

তিনি শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, ডব্লিউপিএস বিষয়ে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকের যৌথ উদ্যোগে ছিল ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেন। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ১৩২৫-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে ডব্লিউপিএস এজেন্ডার বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শামা ওবায়েদ   নারীর নেতৃত্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close