বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
নীলফামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বাইসাইকেল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে সচেতনতামূলক বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের (এএফডি) আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী কাজল রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুশ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা পালন করবে।

সংস্থাটির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন জানান, যে বয়সে শিশুদের বিদ্যালয়ে থাকার কথা, সে বয়সে অনেকেই শ্রমে যুক্ত হচ্ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়াতে ওই বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত শোভাযাত্রায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close