বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ অটোচালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে অটোচালককে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সারদা ট্রাফিক মোড়ে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ সূত্র জানায়, চেকপোস্টে একটি যাত্রীবিহীন অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের পায়ের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শরিফুল চারঘাট উপজেলার আলাইপুর গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা ফেয়ারডিলের ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরে শুক্রবার সকালে শরিফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গ্রেপ্তার   মাদক   রাজশাহী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close