শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। বৃহস্পতিবার দিনব্যাপী ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশগ্রহণ করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। প্রতিযোগীদের সঙ্গে উৎসবে যোগ দেন অভিভাবকরাও।

তিন পর্বের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয় লর্ডহার্ডিঞ্জ মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক আহসান উল্লাহ ইবনে হাই তামিম।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় এবং মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

দিনব্যাপী আয়োজনে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা তিনটি পর্বে অংশ নেন। বিতার্কিকদের পাল্টাপাল্টি যুক্তি, তথ্য ও তর্কে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিজ্ঞান ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভর বিতর্কে নিজেদের দক্ষতা তুলে ধরেন শিক্ষার্থীরা। বিজ্ঞানভিত্তিক জ্ঞান, যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পাশাপাশি বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা একেএম ছালেহ উদ্দিন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু রায়হান।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. কামরুল আহসান, কলেজ শিক্ষক মো. হুমায়ুন কবির, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. ইকরামুল আলম, সমকালের জেলা প্রতিনিধি নাসির লিটন, লালমোহন প্রতিনিধি আনোয়ার রাব্বিসহ আরও অনেকে।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কবি সুবর্ণা ফারহানা চৌধুরী, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক মো. বাসেদ হোসেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নাট্যকার অতনু করঞ্জাই, আবৃত্তিশিল্পী মশিউর রহমান পিংকু এবং ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close