বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
টঙ্গিবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ
টঙ্গিবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বালিগাঁও খান সমাজ জনকল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সী শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও হাই স্কুল মাঠে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বিষয়ে পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

বালিগাঁও খান সমাজ জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও বালিগাঁও ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং ড্যাব মুন্সীগঞ্জের দপ্তর সম্পাদক ডা. মো. নাঈম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব মুন্সীগঞ্জের আহ্বায়ক ডা. এ কে এম মফিজুল ইসলাম, উপদেষ্টা ডা. দেওয়ান নিজাম উদ্দিন হেলাল, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন। চিকিৎসকেরা রোগীদের শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, চিকিৎসাসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেদিকে সবাইকে নজর দিতে হবে। মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিও জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  টঙ্গিবাড়ী   বিনামূল্যে স্বাস্থ্যসেবা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close