শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি      ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       
দেশজুড়ে
কালাইয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে গবাদিপশু বিতরণ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বরে এসব গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকারের সময়ে অর্থ লুটপাটের কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার তা মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। একই সঙ্গে তিনি সারাদেশে বিএনপির নেতাকর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।”


প্রতিমন্ত্রী বলেন, “গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের আর্থিক সক্ষমতা বাড়িয়ে জীবনযাত্রার মান উন্নত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে অবস্থানকালে স্কুলগামী শিক্ষার্থীদের পোশাক ও পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক ও স্কুলব্যাগ বিতরণের পাশাপাশি দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর কাজও চলমান রয়েছে।”

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে কালাই উপজেলার ১১৫ জন উপকারভোগীর মাঝে এসব গরু হস্তান্তর করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তারসহ অন্যরা।

এর আগে প্রতিমন্ত্রী কালাই পৌরসভার উদ্যোগে আওড়া-মোসলেমগঞ্জ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর সদরে স্থাপিত ডিজিটাল ল্যাব, নাগরিক সেবা ও অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  কালাই   সুবিধাবঞ্চিত   গবাদিপশু বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close