শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি      ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মাদারগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, প্রশিক্ষণার্থীদের সম্মানী ও চেক বিতরণ এবং সনদ প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় গত ১৬ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক ও জান্নাতুল ফেরদৌসী, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, অগ্রণী ব্যাংক বালিজুড়ী বাজার শাখার ব্যবস্থাপক শাহরিয়ার রেজা ও এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম।

প্রশিক্ষণে ১১ জন নরসুন্দর (নাপিত), চারজন মৃৎশিল্পী, পাঁচজন বাঁশ-বেতশিল্পী, দুজন লোকজশিল্পী, চারজন কামার, তিনজন নকশিকাঁথাশিল্পী ও একজন মুচি অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১৮ হাজার টাকার অনুদানের চেক, ১০ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা ও সনদ দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক বলেন, “প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের আত্মনির্ভরশীল হতে এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সফট স্কিলস প্রশিক্ষণ   মাদারগঞ্জ   প্রান্তিক পেশাজীবী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close