বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
মামলায় গ্রেপ্তার গঙ্গাচড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকা আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলহাজতে যাওয়ার তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশে উল্লেখ করা হয়েছে।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক স্বাক্ষরিত গত বুধবারের (২৩ সেপ্টেম্বর) অফিস আদেশে বলা হয়, আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম হাসান ১৪ সেপ্টেম্বর পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে গঙ্গাচড়া থানায় দায়ের করা জিআর মামলা নং-১৫৩/২০২৫-এর পরিপ্রেক্ষিতে জেলহাজতে প্রেরিত হন। এ কারণে বাংলাদেশ সার্ভিস রুলস (বি.এস.আর) ১ম খণ্ডের বিধি ৭৩-এর নোট-২ এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলহাজতে প্রেরণের দিন থেকেই এ সাময়িক বরখাস্ত কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে মো. সেলিম হাসান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও আদেশে উল্লেখ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালক, গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক মো. সেলিম হাসানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   শিক্ষক সাময়িক বরখাস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close