বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
রাজশাহীতে শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব শুরু
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে দুই দিনব্যাপী ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ শুরু হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর বনলতা আবাসিক এলাকার শাপলা কালচারাল স্কুলে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির কবি। তার সাহিত্য ও সংগীত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং বৈষম্য দূর করার প্রেরণা দেয়।”

তিনি বলেন, “পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নজরুল উৎসবের মতো আয়োজন নতুন প্রজন্মকে কবির জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী। উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা।

উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নজরুল উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close